দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সেবা সম্প্রসারণের লক্ষ্যে ‘Procurement of 4G on 700MHz’ শীর্ষক ক্রয় কার্যক্রমের নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (নোয়া) পেয়েছে জেডটিই।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে জেডটিইর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাও জুনইয়ংয়ের (Mao Junyong) হাতে নোয়া হস্তান্তর করেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী।
৭০০ মেগাহার্টজ ব্যান্ডে 4G সেবা সম্প্রসারণের এ উদ্যোগের মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কের আওতা বাড়ানো এবং গ্রাহকদের উন্নত টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত ও নেটওয়ার্ক সুবিধাবঞ্চিত এলাকায় মোবাইল সংযোগ সম্প্রসারণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দেশের টেলিযোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন, ডিজিটাল সংযোগ সম্প্রসারণ এবং জনগণের জন্য মানসম্মত মোবাইল সেবা নিশ্চিত করতে টেলিটক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে 4G সেবা সম্প্রসারণের এ উদ্যোগ দেশের ডিজিটাল যোগাযোগব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে জেডটিইর চিফ মার্কেটিং অফিসার জিয়াং শিয়াও (Jiang Xiao), অ্যাকাউন্ট ডিরেক্টর মোহাম্মদ জাহেদ আলী (Mohammad Zahed Ali), প্রজেক্ট ডিরেক্টর ঝু শিউবিন (Zhu Xiubin) এবং টেলিটকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএস/